জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের রাধানগর পুরাতন জামে মসজিদ হইতে মাজম আলীর বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি মহোদয়।
সেই উপলক্ষে রাতে পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সেলিম আল মামুন তার নিজ বাড়িতে গ্রামের সকল মানুষ কে নিয়ে উঠান বৈঠক করেন এবং আলোচনা শেষে প্রীতি ভোজের আয়োজন করেন।
আলোচনা শেষে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি মহোদয়ের জন্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক;সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল হক সজনু সহ অন্যান্য নেতৃবৃন্দ।